রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারাতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক শহীদ উল্লাহকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার গুইমারার ছনখলা উতুল পাড়াতে অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ। মাটিভর্তি ২টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটি কেটে ইটভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ক উপধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার ওসি তদন্ত শফিকুর রহমান।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে। ইটভাটার পরিবেশ দূষণ ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান চলমান থাকবে।
