খাগড়াছড়ি প্রতিনিধি॥
ইউপিডিএফ প্রসিতপন্থি ভ্রাতৃঘাতী সংঘাত প্রতিরোধ কমিটিতে অনুমতি ব্যতিত সদস্য রাখায় এর প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী জনপ্রতিনিধি ও পাড়া প্রধানরা। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি শহরস্থ পানখাইয়া পাড়া রোডে প্লেংসা রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন এই প্রতিবাদ করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি মেম্বার পরিচয় চাকমা। লিখিত বক্তব্যে বলা হয় ইউপিডিএফ প্রসিত পন্থীরা তাদের অজান্তে ভ্রাতৃঘাতী সংঘাত প্রতিরোধ কমিটি গঠন করে এবং তাদের মতামত না নিয়ে সে কমিটিতে তাদের সদস্য রাখা হয়। তাই তার প্রতিবাদে ও তাদের নাম প্রত্যাহারের দাবি জানান তারা। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অতুল লাল চাকমা, ইউপি মেম্বার হিরানন্দ ত্রিপুরা, পাড়া পাড়া প্রধান বিশ^ মনি চাকমা ও খগেন্দ্র চাকমা।
