খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গায় দুই ডাকাতকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলার থানাধীন আলুটিলা সেগুর বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল, খাগড়াছড়ি জেলার গেরিফুল প্রামের খুকুমনি চাকমা ছেলে ত্রিপন চাকমা (২৩) ও জেলার প্যারাছড়া প্রামের সুবিলাশ ত্রিপুরার ছেলে বাবুময় ত্রিপুরা (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাতদল মঙ্গলবার বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলার থানাধীন আলুটিলা সেগুর বাগান এলাকা মো: নুরুল ইসলামের মাল ভোঝায় ট্রাক থামিয়ে সংঘবদ্ধ ডাকাতদল মো: নুরুল ইসলাম ড্রাইভারের কাছ থেকে টাকা, মোবাইল নিয়ে যায়। এই সময় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে এ.এস.আই সুমন‘র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চাালিয়ে ডাকাতদলের দুই জনকে আটক করে। এ সময় আরও বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, আলুটিলা সেগুর বাগান এলাকায় ডাকাতি কার্যক্রমে অনেক দিন ধরে চালিয়ে আসছে।
এ ব্যাপারে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: জাকির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাাসাবাদে আটককৃতরা কথা স্বীকার করে বলে তারা অনেক দিন ধরে ডাকাতি কার্যক্রমে চালিয়ে আসছে। আটককৃতদের বিরুদে মো: নুরুল ইসলাম ড্রাইভার নিজে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।
