বাঘাইছড়ি উপজেলার তুলাবান ইউনিয়নে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন-তুলাবান ইউনিয়নের বাসিন্দা স্থানীয় হেডম্যান ওমিয় খিসার স্ত্রী কল্পনা চাকমা (৬৭) এবং তার ছোট ভাই ধনবিন্দু খিসার স্ত্রী বিন্দা চাকমা (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, এ দুই বৃদ্ধ নারী রাতের খাবার খেতে বসলে এসময় দুর্বৃত্তরা ঘরে ডুকে তাদেরকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
অমীয় খিসা জানান, আমি সকালে ঘর থেকে কাজের জন্য বের হয়ে যায় এবং সন্ধ্যায় ঘরে ফিরে দেখি তারা ঘরের দরজা খুলছে না পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙ্গে ঘরে ডুকে তাদের গলা কাটা লাশ দেখতে পাই। তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে তারা ডাকাতির উদ্দ্যেশে এ ঘটনা ঘটিয়েছে। কারণ ঘরের বিভিন্ন আলমারি ভাঙ্গা পেয়েছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে বলা যাবে মূল ঘটনাটি কি হয়েছিলো। এছাড়া তদন্ত চলমান পরে বলা যাবে কে বা কারা কি কারণে এঘটনা ঘটিয়েছে।