মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মহাসড়কের সাপমারা স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: হানিফ (২৭) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আরোহী মো: নাজিম মিয়া (২৩) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকার আলুটিলা পাহাড় এর উপরে স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: হানিফ মাটিরাঙ্গা উপজেলা চরপাড়া গ্রামের মৃত মো: মোতাহের হোসেনের ছোট ছেলে। নিহত হানিফ অন্য একটি ট্রাকের হেলপারের চাকুরি করতো।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গার উদ্দেশ্যে আসার সময় সাপমারা এলাকায় আলুটিলা পাহাড়ের উপরে স্থানে পৌঁছালে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়িগামী একটি ট্রাক সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় তাতে মোটরসাইকেল চালক মো: হানিফ ও মোটরসাইকেলের থাকা আরোহী মো: নাজিম মিয়া দুজনে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে মো: হানিফ মারা যায় এবং মো: নাজিম মিয়া ট্রাকের চাকার চাপে ডান পায়ের উপরে স্থান থেঁতলে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে নিহত হানিফ মিয়া ও আহত ব্যক্তি কে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতলে নেয়া হয়। আহত মো: নাজিম মিয়া অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশি, কিন্তু ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
