মহালছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বাংলাদেশে জাতীয় পার্টি মহালছড়ি উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। রবিবার বিকাল ৩ টার সময় মহালছড়ির সিএমবি মাঠে উক্ত কাউন্সিল সম্পন্ন হয়। কাউন্সিল শুরু হওয়ার আগে খাগড়াছড়ি থেকে আগত জাতীয় পার্টির নেতাকর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
উক্ত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার জাতীয় পার্টির আহবায়ক ও খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব প্রকৌশলী কেশব লাল দে। বিশেষ অতিথি ছিলেন মোঃ ফিরোজ আহমেদ, আবুল হোসেন, মোঃ শহিদুল্লাহ, মোঃ আমিনুল হক, মোঃ আবুল কাসেম। এছাড়াও মহালছড়ি উপজেলা শাখার জাতীয় পার্টির সাবেক সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুইথি কার্বারি ও জাতীয় পার্টি মহালছড়ি উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীসহ অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
উক্ত দ্বি-বার্ষিক কাউন্সিলে কংজরী কার্বারিকে সভাপতি, সুপায়ন চাকমাকে সাধারণ সম্পাদক, সানু মার্মাকে মহিলা সম্পাদিকা এবং মোঃ রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
