খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে দেশীয় মদসহ ২জনকে আটক করেছে পুলিশ।
বুধবার(০৭ ফেব্রুয়ারী) সকালে মহালছড়ির লেমুছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন লেমুছড়ি এলাকার ইন্দ্র চাকমার স্ত্রী মমতা চাকমা (৪৭) ও ছেলে ত্রিজীবন চাকমা (১৬)। এসময় তাদের কাছ থেকে ৩০লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
মহালছড়ি থানার এসআই মধুসূদন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদসহ ২জনকে আটক করি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
