শতকন্ঠে জাতীয় সঙ্গীত-কুচকাওয়াজ-তোপধ্বনি আর পুষ্পস্তবক প্রদান
জিয়াউল জিয়া
রাঙামাটিতে শতকণ্ঠে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলণ, নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
.JPG
রবিবার সকালে দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপোধ্বনির মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা।
পরে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বীর মুক্তিযোদ্ধারা পুস্পস্তপক অর্পণ করেন। পরে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাঙামাটির সর্বস্তরের জনসাধারণ।
সকাল আটটায় চিং হ্লা মং মারী স্টেডিয়ামে শতকণ্ঠে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলণ করা হয়। বেলুন পায়রা উড়িয়ে কুচকাওয়াজ এর অনুষ্ঠিতা শুরু হয়। কুচকাওয়াজে অংশ নেয় জেলা পুলিশ, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসি। এতে সালাম গ্রহণ করেন রাঙামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, সেই সময় জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে এদেশের মানুষ পাহাড় থেকে সমতলে দেশের প্রতিটি প্রান্ত থেকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো। আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত আমি শ্রদ্ধার সাথে স্বরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার ডাকে সাড়া দিয়ে যারা এই দেশকে স্বাধীন করতে জীবন দিয়েছে।
এছাড়াও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর পক্ষ থেকে এদিন জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনার আয়োজন করা হয়েছে।