নিজস্ব প্রতিবেদক
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির দুই নেতা-নেত্রীর কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা শাখা।
সমাবেশে বক্তারা বলেন, মহানবী (সাঃ) মুসলমানদের ঈমান। তাঁর শানে কোন ধরনের বেয়াদবী কখনো মুসলমানরা সহ্য করতে পারেনা। তাই আজ সারাবিশ্বের মুসলমান প্রতিবাদে উত্থাল হয়ে ওঠেছে। ইতোমধ্যে ১৬টি দেশের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে। বক্তারা মহানবী (সাঃ) এর শানে কটুক্তির জন্য সরকারের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবি জানান।
আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন নুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আখতার হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা সুলতান মাহমুদ আল ক্বাদেরী, হাফেজ মাওলানা সেকান্দর হোসেন রেজভী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী ও রিজার্ভ বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবদুল জব্বার সওদাগর। 
সুলতানপুর দরবার শরীফের শাহজাদা সাইফুল হাসানের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি হাজী জানে আলম, আবদুল হালিম ভোলা সওদাগর, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সওদাগর, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাজী আজম খান, জেলা আহলে সুন্নাতের সহ সভাপতি মোক্তার আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী খাঁন, অর্থ সম্পাদক মাহফুজ উদ্দিন ও হযরত আব্দুল্লাহ ফকির(রহঃ) ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার প্রমুখ।
এদিকে দুপুরে জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা গাউসিয়া কমিটি। পরে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন মসজিদ থেকে জুমার ও আছরের নামাজের পর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Previous Articleরাঙামাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ
Next Article দীঘিনালায় চা-দোকানির মস্তকবিহীন লাশ
