কাপ্তাই প্রতিনিধি
রাসুলুল্লাহ (সাঃ) ও মা আয়েশা (রাঃ) নিয়ে ভারতে বিজেপি নেত্রী নুপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক কটুক্তির প্রতিবাদে কাপ্তাইয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নতুন বাজার ঢাকা কলোনী জামে মসজিদ, গাউছিয়া কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি নতুন বাজার সংলগ্ন কাপ্তাই-চট্রগ্রাম সড়কে করা হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই গাউছিয়া কমিটির সভাপতি একরামুল হক।
বিক্ষোভ সামাবেশে বক্তারা রাসুলুল্লাহ (সাঃ) ও আয়েশা (রাঃ)’র শানে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানান। পাশাপাশি মন্তব্যকারী বিজেপি নেতাদের শাস্তি দাবি করা হয়।
