চৌধুরী হারুনুর রশীদ
রাঙামাটিতে প্রতিবন্ধী স্কুল ও পুর্নবাসন কেন্দ্রে বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে শিক্ষা উপকরণ, ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডিপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দীন মিঠু, প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুল আবছার, প্রধান শিক্ষক সুভেদ্র চাকমা ও ভিবিডির সভাপতি মীর হাসিবুর রহমানসহ শিক্ষক ও অভিভাবকগণ।
অনুষ্ঠান শুরুতে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিদের গ্রহণ করেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করেন।
