কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে জীবিকা নির্বাহ করা ৫০ জন জেলের মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বড়ইছড়ি ঘাট, শিলছড়ি ঘাট, বালুচর ঘাটসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ করেন।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নাছির উদ্দীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
