অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ২২ লিটার চোলাই মদসহ ভালুকা চাকমা (৩৬) নামের এ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে বেতবুনিয়া ফরেনার চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ভালুকা চাকমা খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার চাপবোই পাড়া গ্রামের সংগিলা চাকমার ছেলে।
কাউখালী থানার অফিসার ওসি মো. শহিদ উল্লাহ পিপিএম জানান- রাঙামাটি হতে চট্টগ্রামগামী বাসে করে চোলাই মদ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বেতবুনিয়ার রাবার বাগান ফরেনার চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এসময় রাঙামাটি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা বাসে (চট্টমেট্টো-ব ১১-০৩৭৮) তল্লাশি করে ভালুকা চাকমার কাছ থেকে পানির বোতলে ২২ লিটার চোলাই মদ পাওয়া যায়। এঘটনায় তাকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
