পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বছরের প্রথম দিন দূর্গম বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ১৭০টি অসহায় পরিবারের মাঝে বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বছরের প্রথম দিন শুক্রবার সকালে বিতরন অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দারিদ্র মানুষের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করেন।
বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিগত দিনগুলোতে যেমন ছিল ভবিষ্যতেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। তাই সেই সকল মানুষগুলোর চাহিদার কথা ভেবে জেলা পরিষদ অন্যান্য বছরের ন্যয় এবারও এমন উদ্যোগ গ্রহণ করেছে। আর এই ধরনের মহতী উদ্যোগে সমাজের সকল সামর্থ্যবানদেরও এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম সাইদুল ইসলাম, বিলাইছড়ি উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জয়সেন তঞ্চঙ্গ্যা, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, সমাজ উন্নয়নকর্মী ও আওয়ামীলীগ নেতা শান্তিময় দেওয়ান, ৩নং ফারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উজ্জল তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি সভাপতি উৎপল মারমা, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী প্রতিমা মুৎসুদ্দী, ছাত্রলীগ সভাপতি উষামং মারমা’সহ যুবলীগ সহযোগী অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ ও জনপ্রতিধিগন উপস্থিত ছিলেন।
