খাগড়াছড়ির দীঘিনালায় দরিদ্র ২ হাজার লোকের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে সেনাবাহিনী। এর মধ্যে ৮০০টি কম্বল ও ১হাজার ২০০টি গরম কাপড়।
শুক্রবার উপজেলার বাবুছড়ামুখ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরন করেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর সামীন সিকদার রাতুল এসময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং সদস্যরা উপস্থিত থেকে বিতরন কাজে সহযোগীতা করেন।
বাঘাইছড়ি কান্দারা কার্বারী পাড়ার বাসিন্দা বুদ্ধমালা চাকমা (৫০), মিতুন্যা চাকমা (৪৫) এবং সহদেব কার্বারী পাড়ার নিহারীকা চাকমা (৪০) জানান, কয়েকদিন ধরে শীতের শীতের তীব্রতা অনেক বেড়েছে। এ অবস্থায় ঘরের অন্যান্য সদস্যদের নিয়ে শীতে কষ্ট পাচ্ছিলেন। এমন সময় কম্বল ও গরম কাপড় পেয়ে অনেকটা উপকার হয়েছে।
বাবুছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা জানান, শীতবস্ত্র সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হলেও দরিদ্রদের তালিকা স্থানীয়দের সহযোগিতায় জনপ্রতিনিধিরা করেছেন। তাই দূর্গম এলাকার প্রকৃত দরিদ্ররাই উপকারভোগী হয়েছেন।
