রাঙামাটির সকল স¤প্রদায়ের সামাজিক সংগঠন, ক্লাব, সমিতি ও সুশীল সমাজ নিয়ে আসন্ন বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রান- ২০২৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের নিউ মার্কেট আশিকা কনভেনশন হলে বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রান-২০২৩ উদযাপন কমিটি রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন অবঃ উপ-সচিব শ্রী প্রকৃতি রঞ্জন চাকমা।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রস্তাব পেশ করা হয়। রাঙামাটি শহরের সকল ক্লাব, সমিতি, সামাজিক সংগঠন ও সংস্থাগুলোকে নিজ নিজ স¤প্রদায়ের পোশাক ও সংস্কৃতি-ঐতিহ্যের লালন সহকারে ব্যানার-পেস্টুন নিয়ে আয়োজনে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
এতে আগামী ১০, ১১, ১২ এপ্রিল তিনদিন ব্যাপী অনুষ্ঠানসূচি প্রণয়ন করা হয়। অনুষ্ঠান সফল করার জন্য বিভিন্ন সংস্থা, বিত্তবান ও ব্যবসায়ী স¤প্রদায়ের নিকট এগিয়ে আসার আহ্বান করা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন স্টীম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজেরে অধ্যক্ষ অবঃ প্রকৌশলী কিরন বিকাশ চাকমা, অবঃ প্রকৌশলী মোহিনী রঞ্জন চাকমা, অবঃ সরকারি কর্মকর্তা শ্রী ইন্দুলাল চাকমা, বিশিষ্ট ঠিকাদার শ্রী যতীন বিহারী চাকমা, উদযাপন কমিটির সমন্বয়ক শ্রী বিজয় কেতন চাকমা, উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী ইন্টুমনি তালুকদার, উদযাপন কমিটির আহ্বায়ক অবঃ উপ সচিব শ্রী প্রকৃতি রঞ্জন চাকমা প্রমুখ।
মতবিনিময় সভায় আরও অংশগ্রহণ করেন শ্রী প্রসন্ন কুমার চাকমা, শ্রী ইন্দ্রদত্ত তালুকদার, শ্রী শুক্র কুমার চাকমা, শ্রী নবাশীষ চাকমা, শ্রী প্রনব চাকমা, শ্রী নগেন্দ্র চাকমা, শ্রীমতি সচিনা চাকমা, শ্রী সাগর ত্রিপুরা, শ্রীমতি ইতি চাকমা, শ্রী পরিতোষ তালুকদার, শ্রীমতি ম্রানুচিং মারমা, শ্রী টিকেল চাকমা, শ্রী উথোয়াই মং মারমা, শ্রী মিলন কান্তি চাকমা, শ্রী ধর্মকীর্তি চাকমা, শ্রী ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা প্রমুখ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়- বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রান- ২০২৩ উদযাপন উপলক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিল তিন দিন ব্যাপী অনুষ্ঠান পালন করা হবে। ১০ এপ্রিল সোমবার সকাল ৯: ০০ ঘটিকা জমায়েত, ৯:৩০ ঘটিকায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে উদ্ভোধনী অনুষ্ঠান, সকাল ১১:৩০ ঘটিকায় পৌরসভা প্রাঙ্গণ হতে শিল্পকলা একাডেমি পর্যন্ত র্যালি, বিকাল ৩:০০ ঘটিকায় রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ১১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় খেলাধুলা, বিকাল ৩:০০ ঘটিকায় রাঙামাটি মারী স্টেডিয়ামে বলি খেলা এবং সাংস্কৃতিক। ১২ এপ্রিল বুধবার সকাল ৬:৩০ ঘটিকায় রাজবন বিহার পূর্বঘাটে ফুল নিবেদন অনুষ্ঠান। (প্রেস বিজ্ঞপ্তি)
