খাগড়াছড়ি প্রতিনিধি
দেশের যেকোনো জায়গায় বিএনপি যা কিছু করুক না কেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষকে সন্ত্রাসী ভয়ভীতি দেখিয়ে শান্তি বিনষ্ট করতে পারবে না। যদি এমন কিছুর চেষ্টা করে পাহাড়ের মানুষ বিএনপির অস্তিত্ব রাখবে না।
শনিবার(২৫ ফেব্রুয়ারী) খাগড়াছড়ি জেলা ও পৌর যুবলীগ কর্তৃক শহরের টাউন হল প্রাঙ্গনে আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
নির্বাচনকে সামনে রেখে আবার জ¦ালাও পোড়াও এর রাজনীতি শুরু করছে জানিয়ে তিনি বলেন, পথযাত্রা নামে বিএনপি জামাত দেশব্যাপী সহিংস রাজনীতি শুরু করেছে। তবে অস্থিতিশীল পরিস্থিতি আর বরদাস্ত করা হবেনা বলেও তিনি হুশিয়ারী দেন।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়া, সহ-সভাপতি মো. মনির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপরা।
