বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে দু’বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় শফিউল আলম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লক্ষ এক টাকা অর্থদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রোববার সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত এর বিচারক মোহাম্মদরত সাইফুর রহমান সিদ্দিক এই আদেশ দেন।
আইনজীবী ও আদালত সুত্রে জানাযায়, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বান্দরবানের বালাঘাটা বাজারে ভিকটিমের পিতা আসামিকে তার শিশু কন্যাকে বাড়িতে দিয়ে আসার অনুরোধ করলে আসামি শিশুটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে শফিউল আলমকে আসামি করে ভিকটিমের পিতা বান্দরবান সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। পরে দীর্ঘ যাচাই বাচাই আর ১১জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদন্ড,এক লক্ষ এক টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এদিকে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভিকটিমের পরিবার ও আইনজীবি।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পেশকার মো. মাঈনুল বলেন, আদালত উভয়ের বক্তব্য শুনে সাক্ষী প্রমাণের ভিত্তিতে শিশুকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লক্ষ এক টাকা অর্থদন্ড দিয়েছে। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামি আদালতে উপস্থিত ছিলেন। আইনজীবী বাচিং থোয়াই বলেন, আদালতের রায়ে সন্তুষ্ট। আসামিও গ্রেফতার রয়েছেন।
