জয়নাল আবেদীন, কাউখালী ॥
“সম্প্রীতির সুর”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ের বিভিন্ন স্থরের প্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার সীমা রানী সেনের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। সমাবেশে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অং প্রু মারমা, কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, শিক্ষকদের পক্ষে কাউখালী কলেজের প্রভাষক গফুর আহমদ, ইউপি চেয়ারম্যানদের পক্ষে বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, ইমামদের পক্ষে কাউখালী সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা গোলাম ফারুক, সনাতন ধর্মের অনুষারি বিকাশ কান্তি সাহা, মংখ্যং মৈত্রী শিশু সদনের প্রধান শিক্ষক শ্রীমৎ প্রজ্ঞাবেধী ভিক্ষু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার মিয়া, কলমপতি, ঘাগড়া ও ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
সমাবেশে বক্তারা- ধর্মীয় অনুশাসন মেনে অন্যের ধর্মকে শ্রদ্ধা করে, প্রথমে মানুষ তারপর ধর্ম এমন মনোভাব নিয়ে সহনশীল, সহমর্মী, দরদী ও মানবিক মানুষ হয়ে সকলের মাধে সম্প্রীতি বজায় রেখে সুন্দর সমাজ গঠনের আহবান জানান।
