একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসন সম্মেলকক্ষে প্রতীক বরাদ্দ উপলক্ষে সভায় রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম ৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীরা হলেন-আওয়ামীলীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং (নৌকা), বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি শওকতুল ইসলাম (হাতপাখা)।
এসময় অন্যদের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন’সহ প্রার্থী ও তাদের কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন।
সভায় রিটার্নিং অফিসার মো: দাউদুল ইসলাম বলেন, প্রার্থীদের নির্বাচনী আচরনবিধি মেনে চলতে হবে। প্রচার প্রচারণায় আচরণবিধির কথাটি কর্মী-সমর্থকদের মাথায় রেখে কাজ করতে পরামর্শ দিবেন।
এদিকে প্রতীক বরাদ্দের পর বান্দরবানের সাত উপজেলা, ২টি পৌরসভা এবং ৩৩টি ইউনিয়নে প্রচার প্রচারণায় নেমে গেছে আওয়ামীলীগ এবং বিএনপির প্রার্থীরা। নৌকার পোষ্টারও লেগেছে জেলা শহরের আনাচে কানাচে। মাইকিং করছে প্রার্থীরা। বান্দরবানে এবার ১৭৬ কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
Previous Articleদীপেন দেওয়ানের প্রতি ‘অবিচার ও অবমূল্যায়ন’ হয়েছে
Next Article বান্দরবানে নৌকা-ধানেরশীষের প্রচারনা শুরু