‘স্বনির্ভর চলায়, সাদাছড়ি নিরাপত্তার প্রতীক’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বান্দরবানে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয় ।
শোভাযাত্রায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, মোহাম্মদ আবুল কালাম, সহকারী কমিশনার শারমিন আক্তার, মীকি মারমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একজন অন্ধকে স্বনির্ভর হতে, সাদাছড়ি নিরাপত্তার প্রতীক। সাদাছড়ি ব্যবহারে অনেক দুর্ঘটনা থেকে মুক্ত থাকা যায় এবং এই সাদাছড়ি একজন অন্ধ ব্যক্তিকে অনেক নিরাপত্তা প্রদান করে।
