পার্বত্য অধিকার ফোরাম রাঙামাটি জেলা শাখার কার্যক্রমকে সফল করার জন্য পার্বত্য অধিকার ফোরাম, কেন্দ্রীয় সংসদের উদ্যোগে গত বুধবার এক সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি শহরের বনরূপাস্থ এক অভিজাত রেস্টুরেন্টে পার্বত্য রাঙামাটি জেলার সাবেক বাঙালি ছাত্র নেতৃবৃন্দগণ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় এবং সম-সাময়িক ঘটনাবলি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সকলে পার্বত্য অধিকার ফোরাম এর গঠনতন্ত্র, সাংগঠনিক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সকলে এক প্লাটফর্মে এসে জাতীয় স্বার্থের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভা হতে সর্ব সম্মতিক্রমে রাঙামাটি জেলার ‘কর্মকান্ড পরিচালনা ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট একটি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক কে.এম জালোয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান রানা, সদস্য সচিব শাহ জাহান আলম ও সদস্য যথাক্রমে মীর মোহাম্মদ মহিউদ্দিন মহিম, নজরুল ইসলাম, মোঃ ইব্রাহিম ও মোঃ মাসুদ পারভেজকে নির্বাচিত করা হয়।
কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সকল সদস্যদের সাথে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ, সর্বনি¤œ ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।(বিজ্ঞপ্তি)