বান্দরবানে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের ক্যাচিংঘাটা এলাকায় ঘরের টিনের চালে ডেউটিন লাগানোর অসর্তকতা মূলক বিদ্যুৎ লাইনের সঙ্গে টিন লেগে যায়। এসময় বিদ্যু স্পৃষ্ট হয়ে মাটি লুটে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম বাবু বড়–য়া (১৮)। সে স্থানীয় বাসিন্দার প্রদীপ বড়ুয়ার পুত্র। খবর পেয়ে স্থানীয়রা যুবককে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ বর্তমানে সদর হাসপাতালে রয়েছে। অসতর্কতায় এ দূর্ঘনাটি ঘটেছে।
Previous Articleঅসচ্ছলদের পাশে বাঘাইছড়ি ছাত্রসেনা
Next Article রাঙামাটিতে শুরু হয়েছে ১০ টাকার চাল বিক্রি