করোনা পরিস্থিতিতে নিম্ম আয়ের মানুষ ঘরে অবস্থান করায় এক চরম সংকট তৈরি হয়েছে । চলমান সংকটময় সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, বাঘাইছড়ি উপজেলাধীন পৌর ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে অসচ্ছল মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
৫ এপ্রিল রবিবার সকাল ১০ টায় বটতলী আদনান কমিউনিটি সেন্টারে এই ত্রাণ বিতরণ কর্মসূচী সম্পন্ন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাদা আবদুল বারী, বাঘাইছড়ি উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক ওসমান গণি রাকিব, ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক হাফেজ সাইদুল ইসলাম, সদস্য শাহিদুল ইসলামসহ ৬ নং ওয়ার্ড শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।
