বান্দরবানে ভূমি কর্মকর্তা’সহ ৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। কক্সবাজার ল্যাবের বুধবার’রাতের রিপোর্টে তারা পজিটিভ নিশ্চিত হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, কক্সবাজার পিসিআর ল্যাবের পরীক্ষায় নতুন আরও ৫ জন শনাক্ত হয়েছে। তারমধ্য সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) শাহীনুর আক্তার, এমডি পারভেজ মুন্না, এমডি মোতালিভা হোসাইন, ওসমান আলী। এবং রুমা উপজেলায় এমডি জালাল হোসেন। অন্যদের নাম পেলেও অন্যান্য পরিচিতি পাওয়া যায়নি। এ নিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৭৬ জনে। উপসর্গ থাকায় আরও অনেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য ল্যাবে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, করোনা ভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়েছে। সদরের এসিল্যান্ড’সহ ৫ জন পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত ৭৬ জন। সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় আরও সতর্ক, সচেতন হতে হবে।
