‘মুক্ত সমাজের জন্য উত্তম আইন, টেকসই উন্নয়নে তথ্যে অভিগমন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান সিদ্দিক, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, নেজারত ডেপুটি কালেক্টর মো. রেদুয়ানুল হালিম, সহকারী কমিশনার মো.কামরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা কে এম খালিদ বিন জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুম্মিতা খীসা, স্কাউটের বান্দরবান জেলা কমিশনার সীমা দাশসহ বিভিন্ন সরকারি বেসরকারি উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক এতে উপস্থিত ছিলেন।
