‘পুলিশই জনতা-জনতাই পুলিশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালীতে লংগদু থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও মাদক দ্রব্য বিরোদ্ধে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার গুলশাখালী চৌমুহনী বাজারে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় পুলিশিং ফোরামের উপদেষ্টা ও সাবেক গুলশাখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত।
লংগদু থানার এস আই দুলাল হোসেন পিপিএম এর পরিচালানায় স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন পুলিশিং ফোরামের উপদেষ্টা সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। অতিথি হিসেব উপস্থিত ছিলেন, গুলশাখালী ইউপি চেয়ারম্যান আবু নাছির, গুলশাখালী পুলিশফাড়ি ইনচার্জ এস আই আবুল কাশেম, চৌমুহনী বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুল হামিদ, লংগদু থানা এস আই মনচুর, এস আই মনির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে লংগদু থানা অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত বলেন, বাল্যবিবাহ ও মাদক দ্রব্য সমাজের জন্য একটি মরণ ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণ পেতে হবে। তিনি বলেন, প্রত্যেক অভিভাবক তাদের ছেলে মেয়ের প্রতি নজর রাখতে হবে। তারা যেন বিপদগামী হতে না পারে। ছাত্র ছাত্রীরা তথ্য প্রযুক্তি ব্যাবহারকে যেন অপব্যবহার না করে সে দিকে নজর রাখতে হবে। ছেলে মেয়েদের মূল্যবোধ শিক্ষা অর্জন করতে হবে। কিন্তু কোন অবস্থাতেই জঙ্গীবাদের দিকে ধাবিত হতে না পারে তার জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে।
Previous Articleবান্দরবানে ডাকাত সর্দার’সহ ৩ জনের লাশ উদ্ধার
Next Article বান্দরবানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন
