বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ মিনহাজ (৯) তারবাড়ি পৌরসভার বালাঘাটা এক নম্বর ওয়ার্ডে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কালাঘাটা এলাকায় রাস্তা পেরুনোর সময় ব্যাটারি চালিত দ্রুতগামীর অটোরিকশার (টমটম) ধাক্কায় এক শিশু আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা শিশুকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেবার পথে শিশুর মৃত্যু হয়। নিহত শিশুর নাম মোঃ মিনহাজ (৯) সে পৌরসভার বালাঘাটা এক নম্বর ওয়ার্ডের বাসিন্দার মোঃ তৈয়বের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অটোরিকশার ধাক্কায় মিনহাজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘাতক অটোরিকশার চালক মোঃ লোকমান গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।