খাগড়াছড়ি প্রতিনিধি
জগত প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম শুভ জম্মাষ্টমী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৯ আগস্ট) সকালে শ্রী শ্রী লক্ষীনারায়ন মন্দির প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির পায়রা, বেলুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমর্যাদা সম্পন্ন কুজেন্দ্র লাল ত্রিপরা (এমপি)।
র্যালীটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে লক্ষীনারায়ন মন্দিরে এসে শেষ হয়।
জম্মাষ্টমী উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তপন কান্তি দে এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু), পুলিশ সুপার আব্দুল আজিজ, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম ।
