বান্দরবানে পেশাজীবি সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় কমিটি পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো: আবদুল আজিজ’কে সভাপতি এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো: আমানুর রহমান’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৬ সদস্য বিশিষ্ট জেলার কমিটির অনুমোদন দেন।
কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন- সাংগঠনিক সম্পাদক গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো: দেলওয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সড়ক ও জনপথ বিভাগের উসপ্র মো: পারভেজ। এছাড়াও রয়েছেন সহ- সভাপতি মো: আমিনুল ইসলাম, মো: আবদুল হামিদ মন্ডল, মিন্টু অর্থ সম্পাদক আবুল খায়ের, চাকুরী বিষয়ক সম্পাদক রমিজুল ইসলাম, গ্রন্থগার ও দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ মনজেল হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন চাকমা প্রমুখ।
জেলা সভাপতি মো: আবদুল আজিজ জানান, সংগঠনের ট্রাফিকমোড়স্থ কার্যালয়ে সর্বসম্মতিক্রমে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নির্বাচিত এ কমিটি আগামী দু’বছর সংগঠনের স্বার্থে কাজ করবে। দু’বছর পর নতুন কমিটি গঠনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করবে।
