জয়নাল আবেদীন, কাউখালী
২০১৮ সালে সরকারিকৃত কাউখালী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইসহাক কে সরিয়ে মো. এজাহার মিয়া’কে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৩ মার্চ সোমবার, মাধ্যমকি ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা এর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।
তারই প্রেক্ষিতে ১৯ মার্চ সকালে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাউখালী সরকারি ডিগ্রি কলেজের সভাপতি সৈয়দা সাদিয়া নুরিয়া এর উপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করেছে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এজাহার মিয়া।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর মহাপরিচালক স্বাক্ষরিত অফিস আদেশ মূলে জানা যায়, রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদারের একটি ডিও লেটার ও উপজেলা নির্বাহী অফিসার, সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে সদ্য সরকারিকৃত কাউখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইসহাক এর বিভিন্ন অনিয়মের বিষয়ে উল্লেখ করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইসহাক এর পরিবর্তে ০৫ জন জ্যেষ্ঠ শিক্ষাকের তথ্য অধিদপ্তরে দাখিল করেন। সে অনুযায়ী সংশ্লিষ্ট কলেজের জ্যেষ্ঠতম শিক্ষক বিবেচনায় মো. এজাহার মিয়া (ব্যবস্থাপনা)-কে উক্ত কলেজের পরবর্তী অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদায়ন না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাউখালী কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুুরিয়া জানান- পূর্বেক অধ্যক্ষর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিলো তরই প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জ্যেষ্ট শিক্ষকদের মধ্য থেকে মো. এজাহার মিয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দিয়েছেন।
প্রসঙ্গত, ২০২২ সালে ৩০ ও ৩১ মার্চ বিভিন্ন অনিয়মের বিষয়ে দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর’এ কাউখালী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের নানান অভিযোগ শিরোনামে খবর ছাপা হয়। তরপরই নড়েচড়ে বসে প্রশাসন। দীর্ঘ তদন্তের পর অবশেষে ইসহাক’কে সরিয়ে কলেজে’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয় এজাহার মিয়া’কে।
