কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার (এসপি) মীর মোদ্দাছ্ছের হোসেন।
রোববার সকাল ১১টায় তিনি ক্যাম্প পরিদর্শন শেষে ক্যাম্প প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং ঈদ পরবর্তী পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কাপ্তাই সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের পরিদর্শক (এসআই) কামরুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
