বাঘাইছড়ি প্রতিনিধি
করোনার প্রকোপ বৃদ্ধির কারণে সরকারের কঠোর বিধিনিষেধ ঘোষণার পর সরেজমিনে বাস্তবায়নের উদ্দেশে রাঙামাটির বাঘাইছড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার বিকেলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে ২৭ বিজিবি মারিশ্যা জোন ও বাঘাইছড়ি থানা পুলিশের সহযোগিতায় উপজেলার মসজিদ মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
এসময় দোকানের বারান্দাতে মালামাল রাখার কারণে মো. নুরুল আলমের ফলের দোকানে ১ হাজার টাকা, বাঘাইছড়ি ভাত ঘর হোটেলে ১ হাজার টাকা, পানের দোকানে ৫শ’ টাকা, ফুডল্যান্ট দোকানে ৫শ’ টাকা, মা বীজ ঘর দোকানে ১ হাজার টাকা, ঢাকা বীজ ঘর ১ হাজার টাকাসহ মোট ৫ হাজার জরিমানা আদায় করা হয়। এছাড়া বেশকিছু দোকান মালিককে মৌখিকভাবে সর্তক করেন করা হয়েছে।
