বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক এডভোকেট মিলন চাকমার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বাঘাইছড়ি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে গত ১৬ সেপ্টেম্বর দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বাঘাইছড়ি উপজেলা শাখার সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সম্পূর্ণ করার জন্য সাবেক সফল ছাত্রনেতা মো. আবু নাছেরকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল্লাহ আল নোমানকে সদস্য সচিব করে ১৩বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২০ সেপ্টেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির তথ্য প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. নাছির উদ্দীন, মো. নজরুল ইসলাম(১), নাজমা আক্তার, মো. কামাল উদ্দিন, মো. মনির হোসেন, নিপুণ কান্তি দে, কুসুম চাকমা,নজরুল ইসলাম(২),শাহাদাৎ হোসেন আকাশ, মো. আব্দুর রহমান, মো. আহসান উল্লাহ।
