বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বাঘাইছড়ি উপজেলায় গত ১৭ মে মারিশ্যা-দীঘিনালা সড়কে দুই টিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবার ও আহতদের সু-চিকিৎসা জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাঘাইছড়ি উপজেলার কৃষক কল্যাণ সমিতি। বৃহস্পতিবার বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সহায়তা প্রদান অনুষ্ঠান আয়োজ করা হয়।
বাঘাইছড়ি কৃষক কল্যাণ সমিতির সভাপতি মো. কদর আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র মো. জাফর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আলী হোসেন আলী, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আল মামুন, জমির আলী – সভাপতি -পৌর আওয়ামীলীগের সভাপতি জমির আলী ও বাঘাইছড়ি কৃষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হালিম ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন।
এসময় আহত/ নিহতের পরিবারের মধ্যে নগদ লক্ষাধিক টাকা প্রদান করা হয়।
