বাঘাইছড়ি প্রতিনিধি ॥
আসন্ন দুর্গোৎসবকে সুন্দরভাবে উদযাপনের লক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি বিজিবি মারিশ্যা জোনের কমান্ডার লে. কর্নেল শরীফুল্লাহ আবেদ।
এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ( ওসি) আনোয়ার হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেডম্যান, কার্বারি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা সনাতন ধর্মাবলম্বী মানুষরা যাতে তাদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব সুন্দরভাবে উদযাপন করতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকার ওপর গুরুত্ব আরোপ করেন।
