শুভ্র মিশু
রাঙামাটির শহরতলীর রাঙাপানি এলাকায় একটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এর আগে গতকাল শুক্রবার আসামবস্তী কাপ্তাই সড়কে একটি সিএনজি অটোরিকশায় আগুনদেয় কিছু দূর্বত্তরা।
শনিবার রাত দশটার কিছুপর রাঙাপানি এলাকায় অবস্থিত জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বরের এলএনজি গ্যাসপাম্পের কিছুদূরে এই ঘটনা ঘটে, এতে চালক আবুল হোসেন আহত হয়েছেন বলে জানিয়েছেন চালক সমিতির নেতারা।
সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, ‘ রাত ১০টার কিছু পর আসামবস্তি-রাঙাপানি সড়ক ধরে গাড়ী নিয়ে ফিরছিলেন সংগঠনটির কার্যনিবাহী কমিটির সদস্য চালক আবুল হোসেন। তখন পাম্পের একটু আগে তার গাড়িতে ঢিল ছোঁড়া হয়। তখন চালক পায়ে আঘাত পান এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। চালক দ্রুত পালিয়ে বাঁচে। ঘটনা শোনার পরপরই আমরা খবর পেয়ে সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছাই এবং পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।
এ-ই বিষয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে আছি, লোকজনের সাথে কথা বলছি।
