বাঘাইছড়ি উপজেলায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান মেলা এবং ৩৯তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। কাচালং ডিগ্রি কলেজ মিলনায়তনে দুদিনব্যাপির বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মঙ্গলবার উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কাচালং ডিগ্রি কলেজ সিনিয়র প্রভাষক মীর কামাল হোসেন সঞ্চালনায় ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাদিম সরোয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা এতে প্রধান অতিথি ছিলেন। বিজ্ঞান মেলায় বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, কাচালং ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান প্রমূখ। কাচালং ডিগ্রি কলেজ সহকারি অধ্যক্ষ মোঃ নুরুল কবির স্বাগত বক্তব্যে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা বক্তব্যে রাখেন।
এসময় কাচালং ডিগ্রি কলেজ, শিজক কলেজ, কাচালং উচ্চ বিদ্যালয়, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়, কাচালং দাখিল মাদ্রাসা, তুলাবান উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়, উগলছড়ি উচ্চ বিদ্যালয়, খেদারমারা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ রুপকারী উচ্চ বিদ্যালয়, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়, বিটি উচ্চ বিদ্যালয়, উগলছড়ি উচ্চ বিদ্যালয়, শিজকমূখ উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ি মৎস্য অফিস, কৃষি অফিস, প্রাণিসম্পদ অফিস মাশরুম উৎপাদন ও বিপনন কেন্দ্র মেলায় অংশগ্রহণ করে।

১ Comment
আজকে ২৮/০২/২০১৮ বন্দুকভাঙ্গা ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করতে গিয়ে নির্বাচন কমিশনের ২ সদস্য আহত হয়ে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন
অথচ কোন নিউজ হল না