রাঙ্গামাটির কাপ্তাইয়ে এক স্কুল ছাত্রীকে মদ পান করিয়ে ধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ। আটক যুবকের নাম মো. রাকিব (২২)।
কিশোরীর শারীরিক অবস্থার কারণে মঙ্গলবার রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় কিশোরীর বাবা বুধবার দুপুরে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বরাত দিয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ নুরুল জানান, মঙ্গলবার বিকেল ৫ টার দিকে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে স্কুল ছাত্রী বাসা থেকে বের হয়ে যায়। এরপর রাত সাড়ে ১০ টার দিকে মেয়েটি মদ্যম অবস্থায় বাসায় ফিরে এবং বাসায় ফিরে জ্ঞান হারিয়ে ফেলে। পরে জ্ঞান ফেরার পর কিশোরী দুই জনের নাম উল্লেখ করেন।
ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল বলেন, কিশোরীর বাবা দুই জনের নাম উল্লেখ করে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করেন। মো. রাকিব (২২) নামে যুবককে বুধবার দুপুরে কাপ্তাই থানা এলাকা থেকে আটক করা হয়েছে। অভিযুক্ত আরেক আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে জানান তিনি।
২ Comments
হাহাহা, ভাল ভাল। বাঙালী চরিত্র দেখাতে হবে না?
Meyetir babar name ki ?