বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে হতদরিদ্র এক যুবককে একটি রিকশা উপহার দিয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
মঙ্গলবার দুপুরে বিজিবি মারিশ্যা জোন সদরে হতদরিদ্র যুবক আব্দুস সোবহানকে (মন্টু) একটি নতুন রিকশা প্রদান করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের কমান্ডার লে. কর্র্নেল আনোয়ার হোসেন ভুইঁয়া।
এসময় তিনি বলেন, বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে মন্টুকে রিকশা প্রদান করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
