বরকল উপজেলার সুবলং ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায় শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে বরকল থানা পুলিশ। তারা হলেন মোঃ আবুল হোসেন (৫০)ও মোঃ মানিক(২০)। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বরকল মডেল থানার এস আই আমিনুল ইসলামের নেতৃত্বে সুবলং ইউনিয়নে কুরকুটিছড়ি এলাকায় গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে মারামারি ও ছিনতাইয়ের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আবুল হোসেন(৫০) ও মোঃ মানিক (২০)কে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করেছে।
বরকল মডেল থানা অফিসার্স ইনচার্স(ওসি) মফজল আহম্মদ খান সত্যতা নিশ্চিত করেছেন।