মাটিরাঙ্গা উপজেলার বনশ্রী বিদ্যানিকেতন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত কাল বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে বিদ্যালয় কক্ষে বিদ্যালয়ের প্রথান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক‘র সভাপতিত্বে সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব সাহা, ইমাম হোসেন ও রিপি চাকমা।
প্রধান অতিথি রাজ কুমার শীল, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই প্রতিটি পরীক্ষার জন্য ভাল করে প্রস্তুতি নিবে। পরীক্ষার হলে সময়ের প্রতি খেয়াাল রেখে প্রতিটি প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে উত্তরপত্রে লিখবে। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে নিজের শরীকে সুস্থ রাখতে হবে। এ জন্য নিয়মমাফিক পড়ালেখা, খাবার খাওয়া ও ঘুমের প্রতি যতœশীল হতে হবে।
বিদায়ী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন বনশ্রী বিদ্যানিকেতন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মুনাফ।
পরে বনশ্রী বিদ্যানিকেতন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল ও বিশেষ অতিথি মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা।
