খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পূজগাং মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে ক্ষুদে শিক্ষার্থীরা তাদের মা-বাবার পা ধুয়ে দিয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ দিকে বিদ্যালয় মাঠে সারিবদ্ধভাবে অর্ধশতাধিক শিক্ষার্থী তাদের প্রিয় বাবা-মায়ের পা ধুয়ে দেয়। এ সময় আবেগপ্লুত অভিভাবকগণ সন্তানের মাথায় হাত রেখে দোয়া করেন।
১৮ নভেম্বর থেকে শুরু হওয়া পিইসি পরীক্ষায় সাফল্য কামনায় আশীর্বাদ গ্রহণ ও জাতীয় শুদ্ধাচার কর্মসূচীর অংশ হিসেবে এমন আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। নৈতিকতা শিক্ষাদানের পাশাপাশি, শিক্ষার্থীদের হৃদয়ে মায়েদের প্রতি সম্মান, ভালবাসা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি করা এই কর্মসূচির মূল লক্ষ্য।
পরে বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রিয়ময় চাকমা, প্রধান শিক্ষক মো. নূরুল আবছার।
এ’সময় প্রধান শিক্ষক বলেন, বর্তমানে প্রায় প্রত্যেক সমাজে বাবা-মায়ের প্রতি সন্তানের ভক্তি-শ্রদ্ধা আগের মতো নেই। বিদ্যালয়ে এ’ ব্যতিক্রম উদ্যোগের ফলে বাবা-মা এবং বয়োজেষ্ঠদের উপর সন্তানের ভক্তি-শ্রদ্ধা বাড়বে। সামাজিক অবক্ষয় রোধ ও পারিবারিক-সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কর্মসূচিসহ নানান উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
প্রিয়ময় চাকমা বলেন, প্রতিটি ছাত্র-ছাত্রীর মাঝে তাদের বাবা-মায়ের প্রতি যতœশীল হওয়ার চেতনা জাগ্রত করতে এ’ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যাতে শিক্ষার্থীদের মধ্যে মা-বাবার প্রতি বেশি বেশি ভালবাসা, শ্রদ্ধাবোধ এবং যতœশীল হওয়ার মানসিকতা সৃষ্টি হয়। আজ সন্তানের শ্রদ্ধায় খুশিতে অশ্রুসিক্ত অনেক মা-বাবা। পরিবারের গুরুজনদের প্রতি কর্তব্য, ভালোবাসা ও চেতনা জাগানোর জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ব্যাপার।
