লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলায় গত সাত ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী (২য় মেয়াদে) লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান ও লংগদু মৌজার হেডম্যান কুলিন মিত্র চাকমাকে সংবর্ধনা দিয়েছে কার্বারি এসোসিয়েশন। শনিবার সকালে চেয়ারম্যানের বাসভবনে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে চেয়ারম্যানকে ফুল ও ক্রেস্ট প্রদান করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
নারী কার্বারি চম্পা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু, সুচিত্র চাকমা কার্বারীসহ অন্যান্য কার্বারিবৃন্দ।
চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা বলেন, ‘আমি ইউনিয়নবাসীর কাছে চিরকৃতজ্ঞ। সকলের সহযোগিতা ও আশির্বাদে আমি আবারও আপনাদের সেবা করার জন্য নির্বাচিত হয়েছি। আমি আমার দায়িত্ব যথাযথ পালন করার ক্ষেত্রে কার্বারিদের সহযোগিতা চাই। আপনারা এলাকার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমকে বেগবান করতে সহযোগিতা করবেন বলে আমার বিশ^াস। আমি চাই সবার সহযোগিতায় একটি দুর্নীতিমুক্ত ও সেবামূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে।’
চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা লংগদু উপজেলার স্বনামধন্য সমাজ সেবক, লংগদু ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও লংগদু উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান প্রয়াত অনিল বিহারী চাকমা’র সন্তান। প্রয়াত পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে তিনিও নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, গরীব ও অসহায় মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছেন তরুন এই সমাজ সেবক।
