বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাঙামাটি সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাঙামাটি শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে শোভন দেওয়ানকে সভাপতি ও মঙ্গল বাহাদুর ছেত্রীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট রাঙামাটি সদর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সিনিয়র সম্পাদক তপন বড়–য়া, ‘আদিবাসী’ বিষয়ক সম্পাদক বীরসেন চাকমা ও রাঙামাটি জেলা শাখার সভাপতি অমল চাকমাসহ সংগঠনের জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাতে সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাঙামাটি সদর উপজেলা শাখার এ কমিটির মেয়াদকাল আগামী ৪ বছর।
