ঘূর্নিঝড় ‘তিলতি’র প্রভাবে সৃষ্ট নিম্মচাপের কারনে গত কয়েকদিন ধরে রাঙামাটিতে টানা হালকা ও মাঝারী মানের বৃষ্টিপাতের ফলে পাহাড়ধসের আশঙ্কায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ হতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একটি দল ঝুঁকিপূর্ণ এলাকা ও আশ্রায়কেন্দ্র পরিদর্শন করেন।
রাঙামাটি নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এনডিসি) উত্তম কুমার দাশের নেতৃত্বে একটি দল রাঙামাটি শহরের শিমুলতলী, রূপনগর, যুব উন্নয়ন এলাকা, মুসিলপাড়াসহ বেশকিছু এলাকা পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ এলাকায় না থেকে নিরাপদে থাকার জন্য অথবা জেলা প্রশাসনের আশ্রায়কেন্দ্রে যাওয়া পরমর্শ দেন।
রাঙামাটি নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উত্তম কুমার দাশ বলেন, ‘গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের আশঙ্কা থাকার কারনে জেলা প্রশসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। সাথে সাথে ঝুঁকিপূর্ণ এলাকায় না থেকে নিরাপদ স্থনে থাকার জন্য গতকাল (বৃহস্পতিবার) থেকে শহরে মাইকিং করা হচ্ছে।
অন্যদিকে শুক্রবার বিকেল তিনটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবেলায় করণীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে।
উল্লেখ, গত বছর জুনে পাহাড় ধসে রাঙামাটিতে ৫ সেনা সদস্যসহ ১২০ জনে প্রাণহানী ঘটনার ঘটে এই বছর জুনেও নানিয়ারচরে পাহাড় ধসে ১১ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছিল।
