থানচি প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রী আছে বলে আমার পরিবারে ছেলে মেয়েদের নিয়ে পাকা ঘরের বসবাস করার সুযোগ পেয়েছি। আমাদের পরিবারকে এ সুযোগ করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও দীর্ঘদিন বেঁচে থাকুক এবং দীর্ঘায়ু কামনা করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের সময় বান্দরবানে থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে হিন্দু পাড়া বাসিন্দা বিধবা আন্না বালা কর্মকার ঘর পেয়ে আনন্দ অশ্রুভরা কন্ঠে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমার স্বামী দুই বছর আগেই মারা গেচ্ছে। তিনি সারাটা জীবন হোটেল রেস্টুরেন্টে নাস্তা কারিগর হিসেবে কাজ করতেন। কারিগর হিসেবে যা আয় হয় তা দিয়ে কোন মতে সংসার চলতো। ছেলে মেয়েদের নিয়ে ভাড়া বাসা থাকতে হতো। কষ্ট করে হলেও এক ছেলে এক মেয়েকে বিএ অনার্স পর্যন্ত বান্দরবান সরকারি কলেজে পড়াতে পেরেছি। গত ২০২০ সালে করোনা মহামারি পরিস্থিতিতে হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় আয় রোজগার না থাকায় দুঃশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন স্বামী। গত দুই বছর ধরে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরে অতি কষ্টে বসবাস করছিলাম। অবশ্য থানচি বাজারের এক ভয়াবহ অগ্নিকান্ডে সাময়িক অনেকেই আশ্রয় নিতে হয়েছিল।
রবিবার সকাল সাড়ে ৯টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কমফারেন্সের মাধ্যমে সারা দেশে ৪০০টি পাকাঘরের চাবি হস্তান্তর করেন। এসময় থানচি থানার ওসি সূদ্বীপ রায় বিধবা আন্না বালা কর্মকারের নিকট চাবি হস্তান্তর করেন।
