কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী সরকারি ডিপ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইছহাকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অধ্যক্ষ পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে কাউখালী সরকারি ডিগ্র্রি কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধন পালন করে।
এসময় শিক্ষার্থীরা প্লে কার্ডে শিক্ষার্থীদের নিকট হতে অবৈধভাবে অর্থ আদায় বন্ধ করে তা ফেরৎ দেওয়া, দুর্নীতি পরায়ণ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্রুত অপসারণ, অধ্যক্ষ দ্বারা সম্মানিত শিক্ষকদের হয়রানি বন্ধ, শিক্ষার সুষ্ঠূ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য এর আগে গত ২৯ মার্চ, ২০২২ তারিখে অধ্যক্ষ্যের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির দুই তৃত্বীয়াংশ শিক্ষক তাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জাতীয়করণের কাজে নিয়ে আর ফেরত না দেওয়া, তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা, একদাশ শ্রেণিতে ভর্তি ফরম ও উপবৃত্তির ফরম বিরতণে অবৈধভাবে টাকা নেওয়া সহ বিভিন্ন অভিযোগ এনে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা এর কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি অবহিত করতে অনুলিপি দেন কলেজের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি চিংকিউ রোয়াজা এবং উপজেলা চেয়ারম্যান সামশুদোহা চৌধুরীকে। শিক্ষকদের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছিলো বলে নিশ্চিত করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
