কাপ্তাই ওয়াগ্গাছড়া ১৯ বিজিবি জোনের উদ্যোগে উৎসবমূখর পরিবেশে বিজিবি জোন প্রাঙ্গণে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সোমবার সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ওয়াগ্গাছড়া ১৯ বিজিবি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম (পিএসসি)। এই সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ হারুন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ মাহামুদুল হাই, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি ও কাপ্তাই বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সভাপতি সাগর চক্রবর্তীসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ওয়াগ্গাছড়া ১৯ বিজিবি জোনের কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, উক্ত কর্মসূচির আওতায় কাপ্তাইয়ে প্রায় ২ হাজার মৎস্য পোনা অবমুক্তকরণ এবং ৫ হাজার চারা রোপণ করা হবে।
