শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে ‘দুর্বার তারুণ্যের প্রতীক’ সংগঠনের উদ্যোগে ‘আনোয়ারা মেধাবৃত্তি ২০১৭ইং’ বাস্তবায়ন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের ৩নং জারুল বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা সনদ, শিক্ষার উপকরণ এবং পরিবেশ বান্ধব বৃক্ষ প্রদান করা হয়েছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাইনীমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসাইন। এতে বিশেষ অতিথি ছিলেন দুর্বার তারুণ্যের প্রতীক’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বাহাদুর খান, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল গফুর, পরিচালনা কমিটির সদস্য মোঃ মোশারফ হোসেন, সিনিয়র সদস্য- মোঃ আজিজুল ইসলাম, সহযোগী সদস্য-মোঃ অলিউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার আলোচনায় অত্র সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করেন এবং শিক্ষা মান উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনিদের্শনা প্রদান করেন। সংগঠনের পক্ষে অত্র সংগঠনের সভাপতি বলেন- শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অত্র সংগঠন ভবিষ্যতে আরো সক্রিয়ভাবে কাজ করে যাবে এবং এই সংগঠন মেধাবি-অসহায় ছাত্র-ছাত্রীরা যাতে ঝরে না পড়ে সেই লক্ষ্যেও কাজ করবে। শিক্ষার বিভিন্ন সমস্যা এবং এর প্রতিকার তুলে ধরেন।(বিজ্ঞপ্তি)
